প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

লালমাইয়ে সাংবাদিক মাইন উদ্দিনের উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় ৪র্থ টিউবওয়েল স্থাপন সম্পন্ন

লালমাই প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সাংবাদিক মো. মাইন উদ্দিনের উদ্যোগে এবং প্রবাসীদের সহযোগিতায় আরও একটি টিউবওয়েল স্থাপন সম্পন্ন হয়েছে। এটি তার উদ্যোগে স্থাপিত ৪র্থ টিউবওয়েল।
লালমাই উপজেলার ৪ নং ভূলইন দক্ষিণ ইউনিয়নের গোসাই পুষ্কুরণী গ্রামের কৃতি সন্তান মো. মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে এলাকায় প্রশংসিত হয়ে আসছেন। তার ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে তিনটি গ্রামে মোট চারটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
এছাড়াও তিনি অসহায় একটি পরিবারের ঘর পাকা করে দেওয়া, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদানসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করেছেন।
২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় মো. মাইন উদ্দিন টানা ১১ দিন বন্ধুদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করে লালমাই, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ উপজেলার বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। ওই সময় তার নেতৃত্বে পরিচালিত ত্রাণ কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে।
নিজের লেখাপড়া ও কর্মজীবনের ব্যস্ততার মাঝেও তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এসব কাজ বাস্তবায়নে সহযোগিতাকারী প্রবাসীসহ সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবার নিকট দোয়া কামনা করেন।

প্রিন্ট করুন