কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ স্থগিত রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে তার নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার এবং মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।
ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, মুন্সী তার ঋণ পুনঃতফসিল করেছেন, ফলে তাকে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই।
এর আগে, গত ৮ জানুয়ারি হাইকোর্ট মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেন। তবে প্রিমিয়ার ব্যাংক সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে। অপরদিকে, হাইকোর্টের আদেশ বহাল রাখার আবেদন করেন মুন্সী।
প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এই আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে আদালতের আদেশের পর।

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :