প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

লালমাই পাহাড় কাটায় ৮ লাখ টাকা জরিমানা এস্কেভেটর জব্দ

নিজস্ব প্রতিবেদক :

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লালমাই পাহাড় কাটার অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মো. তাজুল ইসলামকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন। একইসঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে।

 

বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানে কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম, ফেনী মডেল থানার সাব-ইন্সপেক্টর জসীম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই লালমাই পাহাড়ের মাটি কেটে পরিবেশের ক্ষতি করা হচ্ছিল। অভিযুক্ত ব্যক্তি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বড়ইয়া কৃঞ্চপুর খাঁন বাড়ির বাসিন্দা মো. তাজুল ইসলাম। তার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর জব্দ করা হয়, যা বর্তমানে উপজেলা পরিষদ মাঠে রাখা হয়েছে।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, লালমাই পাহাড় রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন