প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

চান্দিনায় প্রবাসীর ঘরে মধ্যরাতে ডাকাতি নারী-শিশুকে মারধর করে লুট

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় আয়েত আলী মেম্বারের বাড়িতে এই ডাকাতির সময় অস্ত্রধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের চার নারী ও এক শিশুকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয়।

 

ভুক্তভোগী পরিবার জানায়, প্রবাসী শাহাদাতের ঘরে কোনো পুরুষ সদস্য না থাকায় ডাকাতরা সহজেই ভেতরে ঢুকে পড়ে। তাদের অধিকাংশের মুখে ছিল কালো মুখোশ। তারা ঘরের স্টিলের আলমারি ভেঙে প্রায় ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদলকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে গেছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন