কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য আহসান হাবিব ভূইয়া সোহাগকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নিজ এলাকা আছাদনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।
পুলিশ জানায়, সোহাগ মেম্বারের বিরুদ্ধে দেবিদ্বার থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার অভিযোগে একটি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আহসান হাবিব ভূইয়া সোহাগ মালাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি আছাদনগর গ্রামের নসু মিয়া ভূইয়ার ছেলে।
ওসি সাব্বির মোহাম্মদ সেলিম তপন বলেন, “আহসান হাবিব ভূইয়া সোহাগ মেম্বারকে দেবিদ্বার থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
এই গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক :