কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ ও ক্যান্টনমেন্ট) আসনের আওতাধীন নগরীর ৪ নং ওয়ার্ড কাপ্তান বাজারে শনিবার দুপুরের পর ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়। বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব চৌধুরী এবং দলমত নির্বিশেষে সবার প্রিয় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শাহরিয়ার আলম অপু।
প্রচারণায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা কাপ্তান বাজার ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন। স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ধানের শীষের প্রতি সমর্থন জানান, যার ফলে পুরো এলাকায় এক ধরনের জনজোয়ারের সৃষ্টি হয়।
এদিকে, বিএনপির মনোনয়ন না পাওয়া হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন দলের বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের গ্রুপিং ও বিভক্তির রাজনীতির অবসান ঘটেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। ফলে বিএনপির অভ্যন্তরীণ শেষ হয়ে এখন সবাই একক নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মনিরুল হক চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন।
সম্ভ্যাব্য কাউন্সিলর প্রার্থী শাহরিয়ার আলম অপু বলেন, “দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আজ কাপ্তান বাজারে যে গণজোয়ার দেখা গেছে, তা প্রমাণ করে—মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, আর সেই প্রতীক হচ্ছে ধানের শীষ।”
নেতাকর্মীদের মতে, এই ঐক্যই হবে ধানের শীষের বিজয়ের মূল শক্তি।

যুবায়ের আহমেদ :