গত ডিসেম্বরে কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার এবং ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও একটি পিকআপ উদ্ধার করায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দুইটি টিমকে পুরস্কৃত করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।
পুরস্কারপ্রাপ্ত টিমগুলোর নেতৃত্বে ছিলেন ডিবির এস.আই পবিত্র ও এস.আই তৌকিক হোসেন। তাদের দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতার মাধ্যমে সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেফতার করা সম্ভব হয়। অভিযানে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়াও জেলার বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং মাদক উদ্ধার অভিযানে বিশেষ সাফল্যের জন্য পুলিশের একাধিক সদস্যকে পুরস্কৃত করা হয়।
এ সময় পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন,
“সৎ, নিষ্ঠাবান ও সাহসী পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব। এই পুরস্কার তাদের কাজের প্রতি আরও অনুপ্রেরণা যোগাবে।”
কুমিল্লা জেলা পুলিশের এমন ধারাবাহিক সাফল্যে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থা আরও বেড়েছে বলে মনে করছেন সচেতন মহল।

নিজস্ব প্রতিবেদক