বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, কুমিল্লা-৮ (২৫৬) বরুড়া আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস) বরুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ীতে জাকারিয়া তাহের সুমনের নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বরুড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বরুড়া পৌরসভা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জামাল হোসেন খন্দকার এবং বরুড়া পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী ও কুমিল্লা সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী এবং মেসার্স আল মদিনা জুয়েলার্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী রবিউল বোখারী রাইহান।
সাক্ষাৎ শেষে উপস্থিত সকলে জাকারিয়া তাহের সুমনের আন্তরিকতা, বিনয়ী আচরণ ও আতিথেয়তায় সন্তুষ্টি প্রকাশ করেন। আলোচনায় উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী রাজনীতিকে শক্তিশালী করার করণীয় বিষয়সমূহ।
জাকারিয়া তাহের সুমন বলেন, “বরুড়া উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবার সম্মিলিত উদ্যোগ ও ঐক্যই সবচেয়ে বড় শক্তি।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন।

সুজন মজুমদার :