প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

 ৩১ জানুয়ারি চৌদ্দগ্রাম আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

আনিছুর রহমান, নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণভোটে ‘হ্যাঁ’ ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণার লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমানের আগমন ও মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রোববার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আটগ্রামস্থ ডলি রিসোর্টের মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা মো. আখতারুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমীর শাহ মো. মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আবদুর রহিম, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম সাকী, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নুর ইসলাম মোল্লা।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে মহাসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানানো হয়।
এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন