প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১৭ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এক আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে কাজ করে যাচ্ছে কুমিল্লা ব্যাটালিয়ন।

 

গত ২৪ ঘণ্টায় আদর্শ সদর উপজেলার অন্তর্গত বিবিরবাজার বিওপি এবং কটকবাজার পোস্টের বিশেষ টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে সীমান্তের ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর এলাকায় একটি কারে থাকা এক আসামীকে আটক করা হয়। তার কাছ থেকে ৯৯১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

একই সময়ে পাঁচথুবী নামক স্থানে আরও একটি অভিযানে ১৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি স্কুটি মোটরসাইকেল আটক করা হয়। সবমিলিয়ে ২৪ ঘণ্টায় ১৬,৯৯১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ লক্ষ ১২ হাজার ৩০০ টাকা।

 

আটককৃত আসামী, মাদকদ্রব্য, মোবাইলফোন ও যানবাহনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

প্রিন্ট করুন