প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা ৪ আসনে রিট খারিজ মঞ্জু মুন্সি নির্বাচন থেকে ছিটকে গেলেন

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য করা রিট হাইকোর্ট খারিজ করেছে। এর ফলে ঋণখেলাপি থাকার কারণে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

 

আজ বুধবার শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এই রায়ের মাধ্যমে তার নির্বাচনী লড়াই থেকে ছিটকে পড়া নিশ্চিত হলো।

 

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত

গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ে তাকে বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ আপিল করেন।

 

প্রতিক্রিয়া

আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এই রায় অনুযায়ী মঞ্জুরুল আহসান মুন্সী আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থিতা বাতিল হওয়া নিশ্চিত হলো।

প্রিন্ট করুন