প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় তারেক রহমানের জনসভায় দেশ গড়ার পরিকল্পনা ঘোষণা

নেকবর হোসেন :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে কিভাবে দেশ পরিচালনা করবে সেই পরিকল্পনা তুলে ধরেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান রবিবার ২৫ জানুয়ারি কুমিল্লার সুয়াগাজী ফুলতলি মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি বলেন ধানের শীষকে জয়ী করলেই দেশবাসী উপকৃত হবে বিএনপির অতীত অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনায় নারী শিক্ষার উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণে তিনি জানান বিএনপি ক্ষমতায় এলে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করবে রাতারাতি কিছু হবে না

 

তারেক রহমান বলেন বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে গৃহিণীদের মাসিক সহযোগিতা দেওয়া হবে সংসার চালাতে সাহায্য করার জন্য কৃষক কার্ডের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সার বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণে খাল কাটার প্রকল্প চালু করা হবে তরুণদের কর্মসংস্থানের জন্য ইপিজেড সম্প্রসারণ করে নতুন ফ্যাক্টরি স্থাপন করা হবে মধ্যপ্রাচ্যে দক্ষ কর্মী পাঠাতে ট্রেনিং ও ভাষা শিক্ষা দেওয়া হবে হেলথ কেয়ার নামে ডাক্তার নিয়োগ দিয়ে গ্রামে গ্রামে চিকিৎসা পৌঁছে দেওয়া হবে

 

তিনি আরও বলেন বিএনপি অতীতে নারীদের পড়াশোনা ফ্রি করেছে উপবৃত্ত সুবিধা দিয়েছে কৃষকদের বিনা সুদে ঋণ দিয়েছে এবার নারীদের সাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে তরুণদের কর্মসংস্থান বাড়ানো হবে প্রবাসীদের দক্ষ করে বিদেশে পাঠানো হবে চিকিৎসা সেবায় নতুন উদ্যোগ নেওয়া হবে

 

সমাবেশে কুমিল্লা ও চাঁদপুরের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন দুপুর থেকেই জনসভাস্থলে ভিড় জমতে থাকে সন্ধ্যার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাত সাড়ে ১০টায় তারেক রহমান মঞ্চে উঠে দুই হাত নাড়িয়ে নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন আসনের প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন

প্রিন্ট করুন