প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

হাতপাখা প্রার্থীর গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ গণসংযোগ করেছেন।
আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়ন, জোড় কানন (পশ্চিম) ইউনিয়ন ও সুয়াগাজী এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে তিনি দেশ ও জাতির কল্যাণে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া কামনা করেন এবং আগামী নির্বাচনে সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।
স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে এডভোকেট হারুনুর রশিদ বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে চান।
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মাঝে হাতপাখা প্রতীকের প্রতি আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

প্রিন্ট করুন