প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটায় পাঁচ ইটভাটাকে তের লক্ষ টাকা জরিমানা

নাজমুল হাসান :

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো: রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেন, সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহ করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পাঁচটি ইটভাটাকে মোট ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

চৌয়ারা ইউনিয়নের ফুনকা ব্রিকসকে ৫ লক্ষ টাকা, গলিয়ারা ইউনিয়নের লিজা ব্রিকসকে ২ লক্ষ টাকা, জোড়কানন পশ্চিম ইউনিয়নের রহমান ব্রিকসকে ২ লক্ষ টাকা, ইউনূস ব্রিকসকে ২ লক্ষ টাকা, ইলিয়াছ ব্রিকসকে ২ লক্ষ টাকা।

 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, কৃষিজমি রক্ষার্থে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন