কুমিল্লা মহানগরীর ৬ নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী সভায় অংশ নেন সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত, দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক আল-আমীন, গলিয়াড়া উত্তর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, দক্ষিণ ইউনিয়ন সভাপতি মোঃ আজহারুল ইসলাম তানভির ও সেক্রেটারী মাস্টার আবুল হাই।
প্রতিক্রিয়া
সভায় মোঃ মিজানুর রহমান বলেন, যারা ঋণখেলাপীদের মনোনীত করেছে তারা দেশকে ঋণখেলাপী ছাড়া ভালো কিছু দিতে পারবে না।
এদিকে মোঃ জহিরুল ইসলাম বলেন, হত্যা হামলা জুলুম নির্যাতন মুক্ত সমাজ গঠনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচিত হলে পুরাতন গোমতী নদীকে নান্দনিক পর্যটন এলাকায় রূপান্তরের ঘোষণা দেন। তিনি বলেন, নদীর দুই পাড় উঁচু করে শহরকে নিরাপদ করা হবে এবং পূর্বাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে রাস্তা উন্নয়ন ও টাউন সার্ভিস চালু করা হবে।
তিনি আরও ঘোষণা দেন, ৬০ বছরের ঊর্ধ্বে ও ৫ বছরের নিচে শিশুদের চিকিৎসাসেবা ফ্রি নিশ্চিত করা হবে। গর্ভবতী নারীদের কর্মঘণ্টা কমিয়ে তাদের মর্যাদা নিশ্চিত করা হবে।
নির্বাচন প্রসঙ্গ
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, কোনো প্রকার কেন্দ্র দখলের সুযোগ কেউ পাবে না। এ নির্বাচন দেশ গঠনের নির্বাচন। জনতার পাহারায় নির্বাচন ঈদ উৎসবের মতো শান্তিময় হবে।
শিক্ষা খাতে উদ্যোগ
শিক্ষার্থীদের জন্য বহির্বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে সুদমুক্ত ঋণের মাধ্যমে পড়াশোনার সুযোগ দেওয়ার পরিকল্পনা তুলে ধরেন তিনি।

নিজস্ব প্রতিবেদক :