প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

জনতার স্বস্তি ফিরল কুমিল্লায় সেনার সাহসী পদক্ষেপে

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার আদর্শ সদর আর্মি ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ জানুয়ারি ২০২৬ রাত ০১টা ৪০ মিনিটে পাঠুরিয়া পাড়া এলাকায় পরিচালিত হয় এক বিশেষ অভিযান।

সেনা সদস্যরা হঠাৎ ঝটিকা অভিযানে সংলগ্ন জঙ্গলের একটি পরিত্যক্ত স্থানে লুকিয়ে রাখা অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেন।

 

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল, ১টি এলজি, ২ রাউন্ড শর্টগান এ্যামুনেশন, ২ রাউন্ড মেশিনগান এ্যামুনেশন একাধিক বিস্ফোরক সামগ্রী।

 

অভিযান শেষে সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক কুমিল্লা কোতয়ালী মডেল থানার নিকট হস্তান্তর করে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ সাহসী পদক্ষেপে স্বস্তি ও নিরাপত্তা অনুভব করেছে।

তারা বলছে, এই অভিযান সন্ত্রাসীদের জন্য কঠোর বার্তা। জনগণ দাবি করছে, এ ধরনের অভিযান আরও জোরদার করা হোক যাতে কুমিল্লা সন্ত্রাসমুক্ত থাকে।

প্রিন্ট করুন