প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ফরিদগঞ্জে অস্ত্রসহ সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. লুৎফর রহমান।

 

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সোয়া ২টার দিকে হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ফরিদগঞ্জে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র।

 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিলো, তিনটি চাইনিজ কুড়াল, দুটি রাম দা, একটি লোহার চাকু, একটি দেশীয় দা, চারটি স্টিল পাইপ, একটি হাতুড়ি, একটি চেইন, একটি বেইচ গিয়ার, তিনটি স্টিলের চাকু, দুটি স্মার্ট ফোন।

 

গ্রেপ্তারকৃত সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।

 

চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান জানান, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে উপজেলা বিএনপির কমিটি স্থগিত থাকায় সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

 

হাইমচর থানার ওসি নাজমুল হোসেন বলেন, গ্রেপ্তারের পর প্রথমে তাকে হাইমচর থানায় সোপর্দ করা হয়। পরে তার বাড়ি ফরিদগঞ্জে হওয়ায় দুপুরে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, অস্ত্র উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। ফরিদগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন, এরপর আদালতে সোপর্দ করা হবে।

প্রিন্ট করুন