প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ফরিদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক

অনলাইন ডেস্ক :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সজিবকে আটক করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়।

 

অভিযানকালে তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

 

দ্রুততার সঙ্গে সন্দেহভাজনকে আটক করে তার হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন