ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের জন্য এবার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে—কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট :
pr.ecs.gov.bd–এর মাধ্যমে এ আবেদন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া :
ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে। এরপর প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
লগইন ও আবেদন :
রেজিস্ট্রেশন শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সাংবাদিক পর্যবেক্ষক কার্ডের জন্য আবেদন করতে হবে। স্থানীয় সাংবাদিকদের ক্ষেত্রে বিভাগ, জেলা, নির্বাচনী আসন ও উপজেলা/থানার তথ্য বাধ্যতামূলকভাবে দিতে হবে।
আবেদনের ধাপসমূহ :
– ব্যক্তিগত তথ্য: নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও লিঙ্গ
– মিডিয়া প্রতিষ্ঠানের তথ্য: গণমাধ্যমের নাম, ঠিকানা, ইমেইল, ফোন নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর
– প্রমাণপত্র: নিবন্ধন প্রমাণপত্র ও সর্বশেষ পত্রিকার কপি
– সাংবাদিক তালিকা: অনুমোদিত সাংবাদিকদের তালিকা ফাইল আকারে আপলোড করতে হবে এবং আবেদনকারীর নাম কত নম্বরে রয়েছে তা উল্লেখ করতে হবে
– গাড়ির স্টিকার: প্রয়োজন হলে ‘হ্যাঁ’ নির্বাচন করে গাড়ির কাগজপত্রের তথ্য দিতে হবে
– চূড়ান্ত সংযুক্তি: অফিস আইডি, ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ছবি, স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে
সব ধাপ সম্পন্ন করে আবেদন জমা দিলে যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত একটি কার্ড পিডিএফ আকারে প্রদান করবে। ওই কার্ড প্রিন্ট করে সাংবাদিকরা নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন পাবেন।

অনলাইন ডেস্ক :