ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একাধিক এমপি প্রার্থীর নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দূর্বৃত্তরা। এতে এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও অশান্তির ইঙ্গিত।
সরজমিনে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতিকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা এডভোকেট এম এ মান্নান, সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী কাজী মো. নাজমুল হোসেন তাপসের ফুটবল মার্কা, এবং বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করা মাওলানা আমজাদ হোসেন আশরাফীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় রাজনৈতিক হেভিওয়েটরা জানিয়েছেন, এটি কোনোভাবেই শুভ লক্ষণ নয়। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড সৌহার্দ্য ও সম্প্রতি নষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে। তারা আহ্বান জানিয়েছেন, দুষ্কৃতকারীদের দেখলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিতে।
স্থানীয়রা জানিয়েছেন, কারা এই কাজ করছে তারা জানেন না। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কেউ ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল লাগানোর জন্য এসব করছে।

সঞ্জয় শীল :