প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

বোনের দোয়ায় ভিজল মুহিম্মাত খাঁন চৌধুরীর কাঁধ

নিজস্ব প্রতিবেদক :

লিভার সিরোসিসে আক্রান্ত দুলাল মিয়া এখন চরম মানবিক সংকটে। কুমিল্লার এই অসহায় রোগীর পাশে নেই কোনো পরিবার, নেই কোনো আয়ের উৎস বা সামাজিক নিরাপত্তা। তার একমাত্র আশ্রয় ৬৫ বছরের বড় বোন, যিনি নিজেও শারীরিক ও মানসিকভাবে দুর্বল। দু’জনেই দীর্ঘদিন ধরে নিঃস্ব অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন।

 

এই করুণ বাস্তবতা জানতে পেরে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে মানবিক ও সামাজিক সংগঠন “আমার বাংলা” দুলাল মিয়ার চিকিৎসা ও দেখভালের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। সংগঠনের CEO হোসাইন মুহিম্মাত খাঁন চৌধুরীর সরাসরি নির্দেশনায় রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয়।

 

আজ ২৯ জানুয়ারি ২০২৬, CEO মুহিম্মাত খাঁন চৌধুরী নিজে হাসপাতালে উপস্থিত হয়ে দুলাল মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং চলমান চিকিৎসা প্রক্রিয়ার সর্বশেষ আপডেট গ্রহণ করেন।

 

এই মানবিক উপস্থিতি রোগীর বড় বোনকে আবেগে ভাসিয়ে দেয়। তিনি চোখের পানি ধরে রাখতে না পেরে বলেন, “দীর্ঘদিনের অসহায় জীবনে এতদিন পর কেউ আমার ভাইয়ের পাশে দাঁড়িয়েছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা।” তিনি CEO-এর জন্য হৃদয়ভরে দোয়া করে বলেন, “আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। আপনাদের মাধ্যমে আমার ভাই নতুন করে বাঁচার আশা পাচ্ছে।”

 

এই মুহূর্তে বোনের দোয়ায় ভিজে যায় মুহিম্মাত খাঁন চৌধুরীর কাঁধ। উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। এটি শুধু একটি সহানুভূতির দৃশ্য নয়, বরং মানবতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের এক নীরব কিন্তু গভীর বার্তা।

 

দুলাল মিয়ার দ্রুত সুস্থতার জন্য “আমার বাংলা” সংগঠন সকলের কাছে দোয়া কামনা করেছে।

প্রিন্ট করুন