আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সাহেবাবাদ ইউনিয়নে একাধিক পথসভায় অংশ নেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
প্রথমে ছাতিয়ানীতে অনুষ্ঠিত বিশাল পথসভায় উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন ডিলার, সাধারণ সম্পাদক আবু তাহের, শ্রমিক দলের সভাপতি রুহুল আমিন, গাজী ইসরাফিল, গাজী ইমন, অহিদুল ইসলাম, তাজুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এরপর মগদিঘীরপাড়ে পথসভায় উপস্থিত ছিলেন শাহজালাল খান, শাহ আলী খান, জাহাঙ্গীর খান, ওমর ফারুক পল্টু, তাজুল ইসলাম।
পরে টাকই বাজারে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন মিজানুর রহমান খান চেয়ারম্যান, আবদুল কাইয়ুম খান।
নগরপাড়ে অনুষ্ঠিত সভায় অংশ নেন স্থানীয় নেতারা। এরপর সাহেবাবাদ ও জিরুইন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাজেস্ট সফিকুল ইসলাম, উপজেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাহান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আমানত খান, ছাত্র বিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, সাবেক যুবদলের সভাপতি আবু ইউসুফ বাবুল, এডভোকেট জাকির হোসেন, জাহাঙ্গীর আলমসহ সাহেবাবাদ ইউনিয়নের নেতা-কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন জসিম বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যাকে সুখে-দুঃখে পাশে পেয়েছেন তাকেই মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডাক্তার নজরুল ইসলাম শাহীন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাজারুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূইয়া রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও এডভোকেট মনিরুল ইসলাম।
এছাড়া দক্ষিণ জেলা বিএনপির সদস্য তাহমিনা হক পপি, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক ওরমী আক্তার ভূইয়া, যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোঃ বাকি, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকরামুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :