প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় রাতের অভিযানে যুবলীগ নেতার ঘর থেকে অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উনকুট পশ্চিমপাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক যুবলীগ নেতার বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি রবিউল হোসেন অপু। তিনি আবুল বাশার মুহুরি ও কুলসুম বেগম এর সন্তান এবং উনকুট পশ্চিমপাড়া, চৌদ্দগ্রাম, কুমিল্লার বাসিন্দা। রাজনৈতিকভাবে তিনি শুভপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

 

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারি রাত ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পাইপ গান ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার জন্য চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন