প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

নবীনগরে মানসিক রোগীর রহস্যময় মৃত্যু

সঞ্জয় শীল :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের জিনোদপুর গরুর বাজারের পূর্ব পাশের পুকুর থেকে শনিবার (৩১ জানুয়ারি ২০২৫) সকালে হাজেরা বেগমের (৪৫) লাশ উদ্বার করা হয়। তিনি প্রয়াত রহিম মিয়ার স্ত্রী এবং দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন।

 

স্থানীয়দের ধারণা, পুকুরে কাজ করতে গিয়ে হঠাৎ স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। হাজেরা বেগমের স্বামীর বাড়ি পাবনায় হলেও তিনি অস্থায়ীভাবে জিনোদপুর গ্রামে বসবাস করছিলেন। তার বাপের বাড়ি শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে।

 

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবিতে লাশ হস্তান্তর করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও জানা গেছে।

প্রিন্ট করুন