প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার তিতাসে জামায়াতের জনসভা জনসমুদ্রে রূপ

হালিম সৈকত :

কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি বিকাল ৪টায় গাজীপুর খান স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতি জনসমুদ্রের আবহ তৈরি করে।

 

“চলো একসাথে গড়ি বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নাজিম উদ্দীন মোল্লা। সভা পরিচালনা করেন তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মূখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের মহানায়ক হাসনাত আবদুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন নোয়াখালী অঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা এ টি এম মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলা শাখার আমির আন্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, অধ্যাপক আলমগীর সরকার, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান বাহালুল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, অধ্যাপক লোকমান হাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং জনগণের অংশগ্রহণকে গণতান্ত্রিক শক্তির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। জনসভা শেষে তিতাস ও হোমনা অঞ্চলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রিন্ট করুন