বরুড়া উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
আজ ০১ ফেব্রুয়ারি(রবিবার) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বরুড়া শিলমুড়ি উত্তর ইউনিয়নের গামারুয়া এলাকায় অবস্থিত মেসার্স আয়ান ব্রিকস এবং লক্ষীপুর ইউনিয়নের বাজার সংলগ্ন রাস্তার পাশে অবস্থিত মেসার্স এম বি এফ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ রায়হান মোর্শেদ, পরিদর্শক জনাব জোবায়ের হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়,
এই ইটভাটাগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী আবাসিক ও সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পরিচালিত হচ্ছে এবং অননুমোদিত উপায়ে মাটি সংগ্রহ করা হয়েছে।
এ অপরাধে সংশ্লিষ্ট আইনের ১৫(১) ও ১৮(২) ধারায় দুইটি ইটভাটাকে মোট ২,৫০,০০০ (দুই লাখ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নাছির উদ্দিন