আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. জসিম উদ্দিন জসিমকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির বন ও উপজাতি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাপান প্রবাসী দিদার হোসেন রাসেল।
গত ২১ জানুয়ারি ধানের শীষ প্রতীক বরাদ্দ পান বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম। তিনি দীর্ঘ প্রায় তিন দশক ধরে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সভাপতি এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নে প্রবাসী ঐক্য ফোরাম ও দিদার হোসেন রাসেল এক বিবৃতিতে বলেন, ধানের শীষ প্রতীকে হাজী জসিম উদ্দিন জসিমকে নির্বাচিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে কুমিল্লা-৫ আসনের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিদার হোসেন রাসেল বলেন, “বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সম্মানিত ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে হাজী জসিম উদ্দিন জসিম ভাইকে বিজয়ী করুন।”

ফয়েজ আহমেদ ভূইয়া :