ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে শ্রমজীবি সাধারণ মানুষের মাঝে ধানের শীষ মার্কা টি শার্ট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি পদ প্রার্থী মো. জাবেদুল ইসলাম জাবেদের নেতৃত্বে এবং যুব দল নেতা জহির উদ্দিন শুভ’র সৌজন্যে এই আয়োজন সম্পন্ন হয়।
টি শার্টে ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগর আসনের আসন্ন সংসদীয় আসনের এমপি পদ প্রার্থী জেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানের ছবি ও ধানের শীষের প্রতীক ছাপানো ছিল। শ্রমজীবি মানুষের ভীড় জমে যায় টি শার্ট নিতে। উৎসাহ নিয়ে বিভিন্ন পেশার মানুষকে টি শার্ট পরে থাকতে দেখা গেছে।
রিক্সা চালক রহিম মিয়া জানান, “এম এ মান্নান সাহেব অনেক ভালো মানুষ। নির্বাচনে আমরা তাকেই ভোট দিবো।”
সদর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী কানাই দাশ বলেন, “আমার ভোট এবার এম এ মান্নান ভাইকে-ই দিবো।”
শ্রমিক নেতা মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, “আমাদের বিভিন্ন পেশা শ্রেণীর শ্রমজীবি মানুষদের ভালোবাসা ও দোয়ায় ইনশাল্লাহ এম এ মান্নান ভাই বিপুল ভোটে ধানের শীষের প্রতিক নিয়ে বিজয়ী হবেন।”
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের উপজেলা ও পৌর শাখার একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সঞ্জয় শীল :