কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে মিরপুর হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ঝটিকা অভিযানে আটক হয় মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪৩), পিতা ফরিদ মিয়া, গ্রাম জেঠুয়ামুরা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
তার হেফাজত থেকে বিশেষ কায়দায় কষটেপে মোড়ানো ৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সংযুক্ত হওয়ায় মাদক চোরাচালানের ঝুঁকি বেশি। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত দিয়ে মাদক প্রবেশের অভিযোগ বহুবার পাওয়া গেছে।
এসব মাদকদ্রব্য মহাসড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মিরপুর হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ মিজানুর রহমান :