প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

টিটু মিয়ার নেতৃত্বে ১৩ নং ওয়ার্ড শতাধিক নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবেক মেয়র ও বিএনপির প্রভাবশালী নেতা মনিরুল হক সাক্কু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এই শুভেচ্ছা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার রাত ৯টায় ১৩ নং ওয়ার্ডের থিরা পুকুর পাড় মুরগির ফার্ম সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ টিটু মিয়ার নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী মিছিল সহকারে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় ঐক্য ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইদ্রিস মিয়া, নুর আলম মিয়া, ফয়সাল আহমেদ, আশিক ইকবাল, সবুজ মিয়া, হারুন মিয়া, মোহাম্মদ ইউনুস, ফরহাদ হোসেনসহ ১৩ নং ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী।
শুভেচ্ছা বক্তব্যে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন,
“আমি সবাইকে সাধুবাদ জানাই। আশা করি আগামী ১২ তারিখের জাতীয় নির্বাচনে তোমাদের নেতৃত্বে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মনির ভাইকে জয়ী করতেই হবে।”
এ সময় মোহাম্মদ টিটু মিয়া বলেন,
“আমরা আগেও সাক্কু ভাইয়ের সঙ্গে রাজনীতি করেছি। তার মেয়র নির্বাচনের সময়গুলোতে আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি। ইনশাআল্লাহ সাক্কু ভাইয়ের নেতৃত্বে আমাদের এই ইউনিট আরও এগিয়ে যাবে।”
নেতাকর্মীরা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রিন্ট করুন