কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে মো. মজিবুর রহমান মজুমদারের নাম। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, তিনি প্রকৃত পিএইচডি ডিগ্রি অর্জন ছাড়াই কর্মস্থলে ফেরার চেষ্টা করেছিলেন।
অর্ডিনেটর ড. মো. কামরুল হাসান প্রথমে তার প্রগতি প্রতিবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার সুপারিশ দেন এবং বাংলাদেশে থেকেই গবেষণা শেষ করার অনুমতি দেন। তবে নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, মজিবুর রহমান ২০২২ সালের ১১ ডিসেম্বর কেবল প্রাথমিক নিবন্ধন পান। ২০২৩ সালের মে থেকে নভেম্বর পর্যন্ত তিনি কিছু স্বল্পমেয়াদি কোর্স সম্পন্ন করেন। তদন্ত কমিটি বলছে, তার ফেরার প্রক্রিয়াটি ছিল তড়িঘড়ি এবং সাক্ষাৎকারে তিনি চাকরির মেয়াদ অল্পদিন থাকায় ‘সম্মানজনক বিদায়’ চেয়েছিলেন।
৩ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় এবং একই দিনে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে। পরবর্তীতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ১০৮তম সিন্ডিকেট সভায় প্রতিবেদন জমা দেয়।
বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা মুজিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। চাকরি বিধিমালা-২০১৮ কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে তার বিরুদ্ধে তথ্য জালিয়াতি, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, অনুমতি ছাড়া চিঠিপত্র আদান-প্রদান এবং নথির মূল নোট পরিবর্তনের অভিযোগ ওঠে। এসব কারণে ২০১৮ সালে তাকে রেজিস্ট্রার পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় লাইব্রেরিতে বদলি করা হয়।
যোগাযোগের চেষ্টা করলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোন কেটে দেন এবং পরে আর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “আমরা আইনের শাসনে বিশ্বাসী। বিদ্যমান বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

অনলাইন ডেস্ক :