প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ছাই

সঞ্জয় শীল :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আলীয়াবাদ গোল চত্ত্বরে শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

সরজমিনে দেখা যায়, গোল চত্ত্বরের দক্ষিণ পাশের জল্লা গ্রামের অংশের রাধিকা সড়কে অবস্থিত রাসেল ট্রেডার্স ও খাদিজা স্টোরে আগুন লাগে। আগুনের ধোঁয়া দেখে আশেপাশের দোকান মালিকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

রাসেল ট্রেডার্সের মালিক কবির মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের স্বপ্ন শেষ হয়ে গেছে। দীর্ঘদিন পর লাক টাকা পুঁজি খাটিয়ে দোকানটা গড়েছিলাম।”

 

নবীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার শহিদুল্লাহ জানান, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুন লাগার কারণ প্রকাশ করা হবে।

প্রিন্ট করুন