প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কুয়েত প্রবাসী সমাজসেবকের আহ্বানে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের শপথ

নাসির উদ্দীন :

কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা আব্দুল বাতেনের পৃষ্ঠপোষকতায় আড্ডা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাতেনের নিজ বাড়িতে এ পথসভা আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে আড্ডা ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকারিয়া তাহের সুমন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য মো. নাসির হোসেন, অস্ট্রেলিয়া প্রবাসী যুবদল নেতা মো. জামাল হোসেন, আড্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শরীফ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন এবং ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন কাতার প্রবাসী যুবদল নেতা নুর আলম, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুর রহমান শিপু, ছাত্রদল নেতা নুরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

পথসভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেন। তারা বলেন, প্রবাসীদের ত্যাগ ও অবদান দেশের রাজনীতিতে নতুন উদ্দীপনা যোগ করছে।

প্রিন্ট করুন