প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

পুকুর সেঁচে বিপুল পরিমাণ অ-স্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় ভারত সীমান্তবর্তী এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এক চাঞ্চল্যকর অভিযান চালিয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার কটকবাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে এ অভিযান পরিচালিত হয়। সকাল থেকে টানা প্রায় ছয় ঘণ্টা ধরে চলা অভিযানে সাদা বস্তা ও স্কচ টেপে মোড়ানো বেশ কয়েকটি পিস্তল ও বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া দুটি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ ধারালো অস্ত্রও পাওয়া গেছে।

 

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

প্রিন্ট করুন