প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

মোবাইল ব্যাংকিংয়ে ৯৬ ঘন্টা কড়াকড়ি

অনলাইন ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু হওয়া এই কড়াকড়ি চলবে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

 

এই সময়ের মধ্যে গ্রাহকেরা মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল, শিক্ষা ফি ও জরুরি সেবার পেমেন্ট করতে পারবেন। তবে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। অর্থাৎ কোনো এজেন্ট পয়েন্ট থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না।

 

জরুরি প্রয়োজনে গ্রাহকেরা ‘সেন্ড মানি’ করতে পারবেন, তবে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ১০ বার অর্থাৎ ১০ হাজার টাকার বেশি পাঠানো যাবে না।

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনের সময় অবৈধ অর্থের প্রভাব কমানো এবং ভোট কেনাবেচা বা নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি মধ্যরাতের পর থেকে সব ধরনের এমএফএস সেবা আবারও পূর্ণাঙ্গভাবে সচল হবে।

প্রিন্ট করুন