ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বেসরকারিভাবে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত আবুল কালামের নিজ বাড়ীতে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নবনির্বাচিত এমপি মো. আবুল কালাম বলেন, “লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নে নিজের সর্বোচ্চটুকু ঢেলে দেব। আমি দলমত সবার প্রতিনিধি হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১৬৮১০৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডক্টর এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১১৩৪৫৪ ভোট।

ইমরান হোসেন :