প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

বিএনপি প্রার্থীর বিজয়ে উল্লাসে গণঅধিকার পরিষদের মিছিল

সঞ্জয় শীল :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের সংসদ সদস্য হিসেবে এডভোকেট এম এ মান্নান নির্বাচিত হওয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিজয় মিছিল ও আলোচনা সভা করেছেন।

 

রবিবার সকালে (১৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার সাতমোড়া ইউনিয়নে এ বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে কর্মসূচি পালিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতমোড়ার কৃতি সন্তান, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীনগর উপজেলা সভাপতি এডভোকেট মেহেদী হাসান। তিনি নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

এছাড়া উপস্থিত ছিলেন মোশারফ হোসেন রাজু, আব্দুল মোতালেব মাস্টার, সাদেক আহমেদ আকাশ, কাজী আবদুল হামীম রিপন, রবিন আলী, এম এ কাশেম নিরব, আলাল আহমেদ বাদল, জামাল আহমেদ, কামরুল হাসান ইকরাম, মোঃ নুরুননবী শান্ত, মোঃ আবুল বাসার, মোঃ জামির মিয়া সহ বিএনপি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচির শেষে নেতাকর্মীরা বিজয়ের উল্লাস প্রকাশ করে স্লোগান দেন।

প্রিন্ট করুন