প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

কুমিল্লা দক্ষিণ বিএনপির বিজয় উৎসবে জাকারিয়া সুমনের ফুলেল অভিবাদন তারেক জিয়াকে

নাসির উদ্দিন :

বরুড়া আসনে বিএনপির ভূমিধস বিজয়ের প্রেক্ষিতে দলের চেয়ারম্যান তারেক রহমান (তারেক জিয়া) কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

 

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে তারেক রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলের নেতৃত্বে আস্থা প্রকাশ করেন।

 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং সারাদেশের বিভিন্ন আসনে নবনির্বাচিত কয়েকজন সংসদ সদস্য।

 

জাকারিয়া তাহের সুমন বলেন, আগামীর রাজনৈতিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি দলের নেতৃত্বে আস্থা রাখছেন।

প্রিন্ট করুন