প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নাসিরনগরের নির্বাচনে পাঁচজনের জামানত বাজেয়াপ্ত

নিহারেন্দু চক্রবর্তী :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আটজন প্রার্থীর মধ্যে পাঁচজন তাদের জমা দেওয়া জামানত হারিয়েছেন। ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পান, তবে তার জমা দেওয়া ৫০ হাজার টাকার জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে মোট ভোট পড়েছে ১,৫০,০৮৪টি। এর এক অষ্টমাংশ ১৮,৭৬০ ভোট। এই সংখ্যার কম ভোট পাওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

জামানত হারানো প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী (কলারছড়ি) ১৭,৬৬৬ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের হুসাইন আহমাদ (হাতপাখা) ৯০৭ ভোট, জাতীয় পার্টির শাহ আলম (লাঙল) ২৬৫ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শরীফ মৃধা (আপেল) ১৩৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (হাঁস) ১০৬ ভোট।

 

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নির্ধারিত ভোটসীমা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানতের অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রিন্ট করুন