প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন: অপরাধে জড়ালে ছাড় নয় — এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক

 

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া দলীয় শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি ঘোষণা দিয়েছেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি কোনো অপরাধ বা অনিয়মে জড়িয়ে পড়েন, তাহলে নাঙ্গলকোট বটতলায় স্থাপিত নির্দিষ্ট অভিযোগ বাক্সে লিখিতভাবে অভিযোগ জমা দিতে পারবেন সাধারণ জনগণ।
এ বিষয়ে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি অন্যায় বা চাঁদাবাজির সঙ্গে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাপ্ত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে যথাযথ বিচার নিশ্চিত করা হবে।”
উল্লেখ্য, গত বছর চাঁদাবাজির অভিযোগে মহিন (ওরফে স্ক্যারাপ মহিন)-এর বিরুদ্ধে তিনি নিজেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ এলাকায় সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রিন্ট করুন