প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গ-লা কে-টে হ-ত্যা

মোঃ তারিকুল ইসলাম :

কুমিল্লার হোমনা উপজেলায় ভয়াবহ হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে এলাকা। উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে প্রবাসীর স্ত্রী, সন্তান ও তার ভাইয়ের সন্তানসহ তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্থানীয়রা জহিরুল ইসলামের পরিবারের কোনো সাড়া না পেয়ে খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে তিনজনের নিথর দেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

নিহতরা হলেন—মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), ছেলে হোসাইন (৪) ও তার ভাই আবদুস সাত্তারের ছেলে জোবায়ের (৫)।

 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, বসতঘরের তিন কক্ষে তিনটি লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রিন্ট করুন