প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

মহানগর ছাত্রশিবিরে নতুন সভাপতি হাছান সেক্রেটারি নাজমুল

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার ২০২৬ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাছান আহমেদ এবং সদস্যদের পরামর্শে সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হাসান।

 

১৭ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর শাখার সদস্য সমাবেশে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাফফর হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা এবং এসএম ফরহাদ।

 

ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত হাছান আহমেদকে সভাপতি হিসেবে ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরে সদস্যদের পরামর্শে হাছান আহমেদ শাখা সেক্রেটারি হিসেবে নাজমুল হাসানকে মনোনীত করেন।

 

দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

প্রিন্ট করুন