প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সদ্য নির্বাচিত মন্ত্রী হাজ্বী ইয়াছিনকে শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ সমাজ গড়ার অঙ্গীকার মাসুমের

রুহুল আমিন চৌধুরী সুমন :

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য ও মহানগর আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিবের একনিষ্ঠ কর্মী, ১৬ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইফরানুল হক মাসুম ইতোমধ্যেই এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। সমাজের দরিদ্র ও অসচ্ছল মানুষের পাশে থেকে তিনি মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন, যা তাকে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।

সদ্য নির্বাচিত কৃষি, মৎস্য ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ ইফরানুল হক মাসুম। তিনি বলেন, “আমার নেতা যেভাবে মানুষের কল্যাণে কাজ করার দিকনির্দেশনা দিয়েছেন, আমি সেই পথেই এগিয়ে যাবো। আমার ওয়ার্ডের মানুষ যে ভরসা নিয়ে আমাকে আগামী নির্বাচনে কাউন্সিলর হিসেবে দেখতে চায়, আমি তাদের সেই আশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা ও চাপের মুখে তিনি ঘোষণা দিয়েছেন যে, আগামী কাউন্সিলর নির্বাচনে জয়ী হলে ১৬ নং ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসমুক্ত করে একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলবেন। তার লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

তিনি আরও যোগ করেন, “জনগণের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই, আমার ওয়ার্ডের প্রতিটি মানুষ যেন নিরাপদে, শান্তিতে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে। এজন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

মোঃ ইফরানুল হক মাসুমের অঙ্গীকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তাকে ইতোমধ্যেই মানুষের কাছে একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার লক্ষ্য হলো একটি সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা, যেখানে মানুষের আশা-ভরসা বাস্তবে রূপ নেবে।

প্রিন্ট করুন