নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শাখা কার্যালয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক রহস্যজনক ঘটনা ঘটে। জয়পুর জামরুলতলা এলাকায় অবস্থিত কার্যালয়টিতে কে বা কারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে।
বুধবার সকালে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয়রা জানান, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ছবি ও পতাকা টাঙিয়ে যায়। পরে সকালে তা খুলে ফেলা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে আগুন ধরিয়ে ভাঙচুর চালায়। সেই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।”

উজ্জ্বল রায়, নড়াইল :