প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

মন্ত্রী হাজ্বী ইয়াছিনের আস্থায় হাবিবের তিন দশকের সংগ্রামের পর জনআস্থার প্রতীক

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক ও সামাজিক সংগ্রামের পথ অতিক্রম করেছেন। ১৯৯১ সাল থেকে শুরু হওয়া তাঁর রাজনৈতিক জীবন আজ ২০২৬ সালে এসে তিন দশকেরও বেশি সময় ধরে চলমান।

 

হামলা-মামলা, নির্যাতন ও ষড়যন্ত্রের মাঝেও তিনি তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনবার মেম্বার পদে নির্বাচন করেও ষড়যন্ত্রের কারণে জয়লাভ করতে না পারলেও জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

 

হাবিব আদর্শ সদর উপজেলার পুরাতন সর্দার বাড়ির সন্তান। তাঁর পিতা বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম ছিলেন এলাকার মানুষের আস্থার প্রতীক। সেই আদর্শকে ধারণ করেই হাবিব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমি মানুষের কল্যাণে কাজ করি।”

 

স্থানীয়রা বলেন, হাবিব শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আমাদের আশ্রয়স্থল। প্রবীণরা মন্তব্য করেন, “যে কোনো বিপদে সবার আগে হাবিবকে পাওয়া যায়।” তরুণরা বলেন, “হাবিব ভাই আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সাহসী কণ্ঠ।”

 

রাজনৈতিক জীবনে হাবিব সদ্য নির্বাচিত মৎস্য, প্রাণীসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিনের সঙ্গে দীর্ঘ পথচলা করেছেন। বিএনপি করার কারণে বিগত আওয়ামী জোট সরকার আমলে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার সময়েও তিনি ইয়াছিনের পাশে থেকে একনিষ্ঠ কর্মীর ভূমিকা পালন করেছেন।

 

হাবিব বলেন, “ভোটাররা আমাকে ভোট দিয়েছেন, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রে আমি হেরে গেছি। তবে আমি আশাবাদী, আমার নেতার দিকনির্দেশনায় আগামী নির্বাচনে অংশ নেবো।”

 

ষড়যন্ত্রে হারলেও মানুষের ভালোবাসায় জয়ী হয়েছেন হাবিব। স্থানীয়দের দৃষ্টিতে তিনি একজন সাহসী সমাজসেবক, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর অঙ্গীকার একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত বাসযোগ্য সমাজ গড়ে তোলা।

প্রিন্ট করুন