ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রামের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকে নিরঙ্কুশ বিজয় উদযাপন করেছে স্থানীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে পৌর বিএনপি আহবায়ক কমিটির সদস্য মো. ইসরাফিল হোসেন স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি। এই সৌহার্দ্য ও ঐক্য কাজে লাগিয়ে মা-মাটি-মানুষের কল্যাণে কাজ করতে হবে।
পবিত্র মাহে রমজানে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করার পাশাপাশি তিনি মহান ২১ শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানিয়ে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানান।

সঞ্জয় শীল :