ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি প্রথমবারের মতো নিজের সংসদীয় আসনে এসে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। তিনি বলেন, “আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন।”
হজ্বের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, “আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাব, যেন মানুষ সব সুবিধা ভোগ করতে পারে। তারা যেন বলতে পারে আল্লাহর রহমতে আমরা অতীতের থেকে ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক :