ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর দক্ষিণ পাড়ার বিলে অভিনব কায়দায় গড়ে ওঠা মাদক বিক্রি ও সেবনের আস্তানা ঘিরে ধরে ভাঙচুর করেছে স্থানীয়রা। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে আগেভাগেই পালিয়ে যায় মাদক সেবনকারী ও বিক্রেতারা।
দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে থাকা ঘরটিতে অপরিচিত মানুষের আনাগোনা দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে তারা সদলবলে ঘটনাস্থলে গিয়ে বিস্মিত হন। কুচরিপানা দিয়ে ঢাকা মাছের ঘের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি ঘরটি দূর থেকে বোঝার কোনো উপায় ছিল না। বুড়ি নদীর তীরে নির্মিত ঘরটি দূর থেকে দেখলে মনে হতো উঁচু মাটির ঢিবি।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মাদকের এই অভিনব চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং পলাতক মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।

সঞ্জয় শীল :