প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে শ্রমিক দল নেতা গু-লি-বি’দ্ধ

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (৩২) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় শাহ আউলিয়া জামে মসজিদে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মেহেদী হাসান। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

 

উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম বলেন, মেহেদীকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা অন্তত ৬টি গুলি করেছে। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের ডান পাশে এবং আরেকটি পায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রিন্ট করুন