প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

চৌদ্দগ্রামে অসহায় নারীদের মাঝে যাকাত ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় অসহায় ১০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। যাকাত ফাউন্ডেশনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগি নারীগণ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান পাটোয়ারী।

বিশিষ্ট সমাজসেবক ডা. আব্দুর রহিমের সভাপতিত্ব ও বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মু. বেলাল হোসাইন এর পরিচালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ উপাধ্যক্ষ মাওলানা জাফর আহমেদ, হাফেজ বদিউল আলম, উপাধ্যক্ষ মো. মাইন উদ্দিন, ডা. আরিফুর রহমান, মো. মোশাররফ হোসেন, মো. কামরুল হাসান, মীর শাহেদুর রহমান। এ সময় স্থানীয় গণ্যমান্য ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন